238221

‘সারাজীবন আ’লীগ করবি বলেই ছুরি মারল দুর্বৃত্তরা’

‘সাদেকুর রহমান মাস্টার রাতে অফিসের পাশে টয়লেট থেকে বের হচ্ছিলেন। এ সময় একদল মুখোশধারী দুর্বৃত্ত সাদেকুর রহমানকে সারাজীবন আওয়ামী লীগ করবি-এই বলে ছুরি দিয়ে পেটে আঘাত করে পালিয়ে যায়।’চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর শ্রমিক লীগ নেতা ও শ্রমিক সমন্বয় কমিটির সভাপতি সাদেকুর রহমান মাস্টার দুর্বৃত্তের ছুরিকাঘাতে জখম হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর শ্রমিক লীগ সমন্বয় কমিটির অফিস সহকারী আবদুর রহমান এ কথা বলেন।তিনি বলেন, সাদেকুর রহমান মাস্টার বৃহস্পতিবার রাতে অফিসের পাশে টয়লেট থেকে বের হচ্ছিলেন। এ সময় একদল মুখোশধারী দুর্বৃত্ত সাদেকুর রহমানকে সারাজীবন আওয়ামী লীগ করবি-এই বলে ছুরি দিয়ে পেটে আঘাত করে পালিয়ে যায়।

পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।এ নিয়ে পরিবারের পক্ষ থেকে শিবগঞ্জ থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

ad

পাঠকের মতামত