237832

‘ও খুব মিষ্টি, খুব স্নিগ্ধ’

‘প্যায়ার কা পঞ্চনামা’ ছবির তারকা কার্তিক আরিয়ান। সেই ছবির সুবাদে বলিউডে শোরগোল ফেলে দেন ২৮ বছর বয়সী এই প্রতিভাবান অভিনেতা।সম্প্রতি চ্যাট শো কফি উইথ করণ সিক্সে বসে ‘কেদারনাথ’ খ্যাত তারকা সাইফ কন্যা সারা আলী খান কার্তিক আরিয়ানকে নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেন। এবার অপর একটি চ্যাট শো’তে গিয়ে সারার গুণকীর্তন করলেন কার্তিক আরিয়ান।এনডিটিভি জানায়, নো ফিল্টার নেহা নামে নেহা ধুপিয়ার চ্যাট শো’তে হাজির হয়েছিলেন কার্তিক। ক’দিন আগে সারা আলী খানের সঙ্গে সাক্ষাৎ হয় আরিয়ানের। সেই প্রসঙ্গ টেনে উপস্থাপিকা আরিয়ানকে প্রশ্ন করেন, সারা সঙ্গে দেখা হল, তখন কি তোমার চারপাশে কী প্রজাপতি উড়ছিল?

তাৎক্ষণিক এর সহজ জবাব দেন আরিয়ান। তিনি বলেন, ‘ও খুব মিষ্টি, খুব স্নিগ্ধ।’ সাইফ স্যারও সেখানে ছিলেন, সুতরাং এটা ইকো ফ্রেন্ডলি সাক্ষাৎ ছিল।’গত সপ্তাহেই কেদারনাথ-এর একটি বিশেষ স্ক্রিনিংয়ে কার্তিক সারার হয়ে গলা ফাটান। সেখানে ছিলেন জাহ্নবী কাপুর ও ঈশান খট্টরও।কেদারনাথের পরে সারাকে ‘সিম্বা’ সিনেমায় দেখা যাবে। রোহিত শেট্টি পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে ২৮ ডিসেম্বর।

ad

পাঠকের মতামত