238135

ফখরুলের গাড়িবহরে হামলার ঘটনা বিএনপির কৌশল: রমেশ চন্দ্র সেন

ঠাকুরগাঁও প্রতিনিধি: বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রাথী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা সাজানো ও নির্বাচনী কৌশল বলে অভিযোগ করেছেন করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও একই আসনের প্রার্থী সংসদ রমেশ চন্দ্র সেন।বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁওয়ের কলেজপাড়া এলাকার নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।এই মিথ্যা ঘটনার তীব্র নিন্দা ও আওয়ামী লীগের কর্মীদের ওপর হামলার বিষয়ে অভিযোগ করে রমেশ চন্দ্র বলেন, গত ১১ ডিসেম্বর অনির্ধারিত একটি প্রোগ্রামে ফখরুল বেগুনবাড়িতে প্রবেশ করেছিলেন। তার পূর্বে বিএনপির দলীয় নেতাকর্মীরা নিজেদের মধ্যে কোন্দল সৃষ্টি করে একটি অহেতুক ঘটনার সৃষ্টি করেছে।

আমাদের দানারহাট সেন্টারের আওয়ামী লীগ অফিসে ইটপাটকেল ছুড়েছে। আমাদের ছাত্রলীগের কর্মী বাধা করতে গেলে তাকে মারধর করে তারা। অথচ তারাই বলতেছে আওয়ামী লীগ নাকি তাদের গাড়ি ভাংচুর করেছে।এছাড়াও বিএনপির দলের লোকেরা বৃহস্পতিবার সকালে আমাদের নৌকার কর্মীর ওপর হামলা চালায়। এর আগে গত ৯ ডিসেম্বর বিডিয়ার ক্যাম্পের সামনে হাজির মোড়ে রায়হান নামের আমাদের এক কর্মীকেও মারধার করেছে বিএনপির লোকেরা। আমার এইসব ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।এসময় জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ নির্বাচনী এলাকা দানার হাটে গণসংযোগে গেলে গাড়িবহরে বহরে হামলা হয়। এ সময় ৫টি গাড়ি কিছু যুবক হামলা করে ভাংচুর চালায়। এতে ১০ জন নেতাকর্মী আহত হয়। ওই ঘটনার জন্য মির্জা ফখরুল নির্বাচনী জনসভায় আওয়ামী লীগকে দায়ী করেন। এ সময় মির্জা ফখরুল বলেন, স্থানীয় আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বনি আমিনের নেতুত্বে এ ঘটনা ঘটে। প্রশাসনকে জানালেও অনেক দেরিতে ঘটনাস্থলে পৌছায়।হামলার ঘটনা অস্বীকার করে ইউপি চেয়ারম্যান বনি আমিন বলেন, বিএনপি শহর থেকে কিছু ছেলে নিয়ে এসে পরিকল্পিত ভাবে এই হামলা চালিয়েছে।অপরদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় ঠাকুরগাঁওয়ের কর্মরত সংবাদকর্মীদের সাথে নির্বাচনে সহিংসতা শঙ্কা নিয়ে সংবাদ সম্মেলন করছেন বলে জানিয়েছেন।

ad

পাঠকের মতামত