অবশেষে সুলতান মনসুরের পোস্টারে খালেদা জিয়া
ঐক্যফ্রন্টের নেতা সুলতান মনসুর। তিনি ধানের শীষের প্রার্থী কিন্তু তার পোস্টারে নেই জিয়াউর রহমান, খালেদা জিয়া কিংবা তারেক রহমানের ছবি। আছে শুধুই ধানের শীষ। প্রধান নির্বাচনী কার্যালয়েও নেই জিয়া পরিবারের কারো ছবি। ফলে ক্ষুব্ধ হন নেতাকর্মীরা। মনসুর পড়েন তোপের মুখে।প্রবল সমালোচনার পর অবশেষে সুলতান মোহাম্মদ মনসুর আহমদের পোস্টারে রাখা হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি। এছাড়াও, প্রধান নির্বাচনী কার্যালয়ে ঝোলানো ব্যানারেও যুক্ত করা হয় বিএনপি’র প্রধানের ছবি।কুলাউড়া থানা বিএনপির সাধারণ সম্পাদক রেজওয়ান খান বলেন, আগে ঐক্যফ্রন্ট থেকে ব্যানার-ফেস্টুন করা হয়েছিলো। আজকে আমরা বিএনপির পক্ষ থেকে নতুন করে পোস্টার করেছি। নতুন পোস্টারগুলোতে প্রার্থীর ছবির সঙ্গে আমাদের নেত্রীর ছবি দেওয়া হয়েছে।
তবে প্রচারণার শুরেুতেই পোস্টার ও ব্যানারে জিয়া পরিবারের কারো ছবি না থাকায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে দেখা দেয় বিরূপ প্রতিক্রিয়া। অনেকেই বলছেন ধানের শীষের প্রার্থীর ব্যানারে নেই জিয়া পরিবারের কারো ছবি এটা ভালোভাবে নিচ্ছেন না তৃণমূল নেতাকর্মীরা। এমনকি বিভিন্ন স্থানে তার দিকে ছুঁড়ে দিচ্ছেন প্রশ্নের বান। অনেকেই চুপে চুপে ভাড়াটিয়া প্রার্থী বলেও উল্লেখ্য করছেন তাকে।




