237781

‘আমি জানি সেই চা দোকানদার জনসভায় আছেন’

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাকে মারার জন্য কোটালীপাড়ায় বোমা পুঁতে রাখা হয়েছিল। যে বোমা পুঁতেছিল সেও কোটালীপাড়ার সন্তান। কিন্তু যে বোমা খুঁজে পেয়েছিল সেও একজন চায়ের দোকানদার। আমি ওই সময় প্রাণে বেঁচে গিয়েছি। সে চা দোকানদার বোমা উদ্ধার করেছিল আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি জানি সে আজকে এই জনসভায় উপস্থিত আছে।’বুধবার কোটালীপাড়ায় শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভায় তিনিএ কথা বলেন।.শেখ হাসিনা বলেন, ‘আমার পিতার হত্যাকাণ্ডের পর আমি দেশে আসতে পারিনি। আমি যাতে দেশে আসতে না পারি সে জন্য আমাকে নানা নানা বাধা দেওয়া হয়েছি। এরপর ১৯৮১ সালে দেশে আসি। আমি তখন নিঃস্ব-রিক্ত। আপনাদের মাঝে খুঁজে পেয়েছিলাম আমার হারানো বাবার স্নেহ, হারানো মায়ের স্নেহ।’

ad

পাঠকের মতামত