237562

রাজধানীর মোহাম্মদপুরে পানির হাউজে পড়ে দুই শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক।। রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা উদ্যান আবাসিক এলাকার একটি পানির হাউজে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে আবাসিক এলাকার একটি বাসার সেই হাউজে পড়ে গেলে রাত ৮টার দিকে অচেতন অবস্থায় শিশু দু’টিকে শ্যামলীর শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তখন কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

শিশু দুটির নাম হাবীব (৩) ও মারিয়া (৩)। হাবীব ভোলার বোরহানউদ্দিন উপজেলার মোস্তফার ছেলে। আর মারিয়া একই জেলার লালমোহন উপজেলার মনির মৃধার মেয়ে। তারা দু’জনে পরিবারের সঙ্গে ঢাকা উদ্যানের বি ব্লকের ২ নম্বর রোডে সেলিম নামের এক ব্যক্তির বাড়িতে থাকতো।

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আলী জানান, বিকালে বাসার সামনে খেলার সময় শিশু দু’টি পানির হাউজে পড়ে যায়। স্বজনরা তাদের অনেক খোঁজাখুঁজি করে এক পর্যায়ে পানির হাউজটিতে দেখতে পায়। সঙ্গে সঙ্গে দু’জনকে উদ্ধার করে শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাদের বাঁচানো যায়নি। শিশু দু’টির মরদেহ এখন পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে আছে।

ad

পাঠকের মতামত