237725

বিএনপির চারবারের চেয়ারম্যান যোগ দিলেন আ.লীগে

নিউজ ডেস্ক।। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বিএনপি থেকে চারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান সাজেদুর হক লিটন আওয়ামী লীগে যোগ দিয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার ৭নং রায়গ্রাম ইউনিয়নে আওয়ামী লীগের নির্বাচনী কর্মী সভায় ঝিনাইদহ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের হাতে ফুলের তোড়া দিয়ে তিনি আওয়ামী লীগে যোগ দেন। সাজেদুর হক লিটন বক্তব্যে বলেন, ‘৭১ সালের পর থেকে এ পর্যন্ত যে সংসদ সদস্য আসুক না কেন এমপি আনোয়ারুল আজীম আনার পাঁচ বছরে ঝিনাইদহ-৪ সংসদীয় এলাকায় যে উন্নয়ন করেছে তার কোনো তুলনা হয় না।

তার চলাফেরা দেখে আমি মুগ্ধ। সে কাকডাকা ভোর থেকে মৃতদেহ দেখতে যাওয়া জানাজায় অংশগ্রহণ করা থেকে শুরু করে কবরস্থান, শ্বশ্মান-গির্জাসহ সকল স্থানে মোটরসাইকেল চালিয়ে পৌঁছে যায়। সাধারণ মানুষের পাশে তাকে সব সময় দেখতে পাওয়া যায়। আনোয়ারুল আজীমের কর্মকাণ্ড দেখে আমি আজ আওয়ামী লীগে যোগদান করলাম।’

এ সময় উপস্থিত ছিলেন সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ ইসরাইল হোসেন, পৌরসভার মেয়র ভারপ্রাপ্ত আশরাফুল আলম আশরাফ, সাবেক মেয়র ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য মোস্তাফিজুর রহমান বিজু, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল, ভাইচ চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, সাবেক ভাইচ চেয়ারম্যান রাশেদ শমসের। এছাড়াও ছিলেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদু, উপজেলা যুবলীগের সভাপতি রেজাউল করিম রেজা,মোচিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আনিচুর ররহমান মিঠু মালিথাসহ সকল ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন কমিটির সভাপতি-সম্পাদকসহ নেতাকর্মী ও সমর্থকরা।

ad

পাঠকের মতামত