কেউ হামলা করলে প্রতিরোধ করার ক্ষমতা রাখি: মির্জা আব্বাস
নির্বাচনী প্রচারে বাধা দেয়ার অভিযোগ করে ঢাকা-৮ আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, আমরা শুনেছি পরিবাগের দিকে শতাধিক ক্যাডার লাঠি হাতে অপেক্ষা করছে, আমাদের ওপর হামলা করতে। আমি বিএনপি নেতাদের বলব-আপনারা শান্ত থাকুন।আমি যাওয়ার পর কেউ হামলা করলে আমি তার প্রতিরোধ করার ক্ষমতা রাখি। তারা দেখি কতটা বাধা দিতে পারে।বুধবার দুপুরে রাজধানীর মতিঝিল জনতা ব্যাংকের সামনে নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।বিএনপির নির্বাচনী প্রচারে হামলার প্রতিবাদ জানিয়ে মির্জা আব্বাস বলেন, আমরা যুদ্ধ করতে আসিনি। ভোটারদের মন জয় করতে নেমেছি। হামলা কেন? এসব বন্ধ করুন।
স্ত্রী আফরোজা আব্বাসের প্রচারে হামলার অভিযোগ করে মির্জা আব্বাস বলেন, ঢাকা-৯ আসনে দলের প্রার্থী আমার স্ত্রী আফরোজার নির্বাচনী প্রচারে আজ সকালে দফায় দফায় হামলা করা হয়েছে।আওয়ামী লীগের ভোটের মাঠে পরাজিত করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ভোটযুদ্ধ কিন্তু অস্ত্রের যুদ্ধ নয়। ভোটযুদ্ধে আসুন-দেখি কে জিতে কে হারে।




