‘বিএনপি দলীয় বিশৃঙ্খলায় ভোট যুদ্ধের শুরুতেই প্রশ্নবিদ্ধ’
নিউজ ডেস্ক।। বিএনপি সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রায় ৯০০ প্রার্থী দিয়েছিলো। একেকটি আসনে প্রায় একাধিক প্রার্থী, মনোনয়ন বঞ্চিতদের অভিযোগ মনোনয়ন বাণিজ্যের। দলের নেতাকর্মীদের প্রশ্ন তাহলে এতো টাকা গেলো কোথায়? তাহলে কী লন্ডনে? সূত্র : এটিএন নিউজ কৃষি ক্ষেত্রে গত ১০ বছরে ধানের বাম্পার ফলন। তেমনি অদ্ভুতভাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ধানের শীষ মনোনয়নের ক্ষেত্রে প্রার্থীদের রহস্যজনক বাম্পার ফলন দেখা যায়। ৩০০ আসনে বিএনপি মনোনয়ন দিয়েছিলো ৯০০ জনকে। কেনো এতো সংখ্যক মনোনয়ন? গত কয়েকদিনে মনোনয়ন বাণিজ্যের অভিযোগে নেতাকর্মীরা গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ভাংচুর করেন, এমনকি অবরুদ্ধ করে রাখেন দলের মহাসচিবকে।
দলীয় বিশৃঙ্খলায় ভোট যুদ্ধের শুরুতেই প্রশ্নবিদ্ধ বিএনপি। নভেম্বরে গুলশানে বিএনপি চেয়ারপার্সন কার্যালয়ে লন্ডন থেকে স্কাইপের মাধ্যমে বিএনপি প্রার্থীদের সাক্ষাতকার নেন পলাতক নেতা তারেক রহমান। মনোনয়ন বঞ্চিতদের অভিযোগ লন্ডনের শক্তির লবিংয়েই মনোনয়ন পেয়েছেন অনেক জামায়াত নেতা। এদিকে মনোনয়ন বাণিজ্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তুমুল সমালোচনায় বিএনপির নেতাকর্মীরা। অনেক নারী নেত্রী ফেসবুকে হতাশা প্রকাশ করে বলেন, তারা মনোনয়ন বাণিজ্যের শিকার হয়েছে।
গুলশান যখন সরগরম মনোনয়ন বাণিজ্যের ধাক্কায়, তখন লন্ডনে কিংস্টনে গলফ ড্রাইভ রোডে সাড়ে ৪ মিলিয়ন ডলারে কেনা নতুন বাড়িতে উঠেছেন তারেক রহমান। এর আগে দেড় মিলিয়ন ডলারে আরো একটি বাড়ি কিনেছিলেন তারেক রহমান। আপাতত কোনো নেতাকর্মীদের সাথে দেখা করছেন না তিনি। অভিযোগ আছে আইএনআই ও জামায়াতের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠক করে নির্বাচন বানচালে জঙ্গি হামলার পরিকল্পনা করছেন তিনি। বিএনপি আবার ক্ষমতায় এলে দলের রাজনীতিবিদদের কতৃত্ব কতোটাই বা থাকবে, নাকি আবারো তারেক রহমান?
বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম প্রতিষ্ঠাতা কবির চৌধুরী তন্ময় বলেছেন, একজন অপরাধী আদালত কতৃক স্বীকৃত এবং তার নেতৃত্ব মানছে বিএনপি, এতে একটি আশঙ্কার জায়গা তৈরি হয়েছে। কবি ও সাংবাদিক হাসান আহমেদ বলেছেন, বিএনপি এখনো ঠিক করতে পারেনি তাদের প্রধানমন্ত্রী কে হবে। ড. কালাম হোসেন নির্বাচনে আসছেন না এবং কারা আসবে সেটা এখনো তারা বলতে পারছে না। অর্থাৎ পরোক্ষভাবে বোঝা যায় যেই শক্তি কোনোভাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে সেই ব্যাক্তিকেই দায়িত্ব হস্তান্তরে মুখিয়ে আছে বিএনপি। যে ব্যক্তি বাংলাদেশকে পিছিলে দিয়েছিলেন অনেকখানি। উৎস: আমাদের সময়.কম।




