237771

‘তারেক রহমান মানুষ হত্যা করে নির্বাচন বানচাল করতে চায়’

কুষ্টিয়া প্রতিনিধি: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ইতিপূর্বে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও পত্রপত্রিকায় খবর এসেছিলো নির্বাচনকে বানচাল করার জন্য তারেক রহমান লন্ডন থেকে হত্যার নীল নকশা করছে।বুধবার দুপুরে কুষ্টিয়া সদরে নিজ নির্বাচনী এলাকা আব্দালপুর ইউনিয়নে নির্বাচনী সমাবেশ ও লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।হানিফ বলেন, তারেক রহমান মানুষ হত্যা করে নির্বাচন বানচাল করতে চায়। তারই আলামত হিসেবে ১১ তারিখ দেশের দুই জায়গায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে।

তিনি বলেন, বিএনপি সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকান্ড চালিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করতে চায়। তাই পরিস্কারভাবে বলতে চাই সন্ত্রাসী কর্মকান্ড করে নির্বাচন বানচাল করা যাবে না। যারা এই ধরনের কাজে জড়িত আছে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর পদক্ষেপ নেবে।এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী জাকির হোসেনসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ad

পাঠকের মতামত