আ’লীগ ভোট চুরি করতে পারে, কেন্দ্র পাহারা দিন: ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ ভোট চুরি করতে পারে, তাই বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে প্রতিটি কেন্দ্রে পাহারায় থাকতে হবে জনগণকে।বুধবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন।ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বেকার ভাতা চালু করা হবে। গ্র্যাজুয়েশন পর্যন্ত মেয়েদের ফ্রি ভাতা দেয়া হবে। দেশের জনগণ নিরাপদে থাকতে পারবে।তিনি বলেন, দেশে গণতন্ত্র, মানুষের অধিকার প্রতিষ্ঠা, দুঃশাসন ও দুনীতি প্রতিরোধে ধানের শীর্ষে ভোট দেয়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব।সকাল থেকে ঠাকুরগাঁও সদর উপজেলা, মাতৃহগাঁও, মোহাম্মদপুর, নারগুণ, ছোট খোঁচাবাড়ি, খেরশাডাঙ্গী, কাজিপাড়ায় গণসংযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, নারগুণ ইউপি চেয়ারম্যান পয়গাম আলী, আল মামুন প্রমুখ।একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ ও বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনী প্রচারণা হিসেবে আজ তিনি ঠাকুরগাঁওয়ে গণসংযোগ করছেন।




