মিস ওয়ার্ল্ড ভ্যানেসা আসতে চান বাংলাদেশে
বিনোদন ডেস্ক।। বিশ্বের ১১৮ প্রতিযোগীকে টপকে এবারের ‘মিস ওয়ার্ল্ড’-এর খেতাব অর্জন করেছেন মেক্সিকোর ভ্যানেসা পন্সে দে লিওন। প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে শেষে আয়োজক কর্তৃপক্ষ একটি নৈশভোজ অনুষ্ঠানের আয়োজন করে। সে অনুষ্ঠানের এক ফাঁকে বাংলাদেশ থেকে অংশ নেওয়া প্রতিযোগী জান্নাতুল ফেরদৌসী ঐশীর ধারণ করা একটি ভিডওতে কথা বলেন ভ্যানেসা।
কথা প্রসঙ্গে মেক্সিকোর এই মডেল বাংলাদেশে আসার ইচ্ছাপোষণ করেন। তিনি বলেন, ‘আশা করছি, আমি বাংলাদেশে যাব।’ এ সময় পাশ থেকে ঐশী বলেন, ‘অবশ্যই তুমি বাংলাদেশে আসবে।’ ভিডিওবার্তায় তিনি আরও বলেন, ‘আপনারা ঐশীকে নিয়ে গর্ব করতে পারেন। সে খুবই চমৎকার মেয়ে।’




