237365

নোয়াখালীতে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

নোয়াখালীর সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. হানিফকে (২৪) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকাল পৌনে ৫টার দিকে এই ঘটনা ঘটে।সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমি ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে গিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’জেলা যুবলীগের আহ্বায়ক ইমন ভট্ট বলেন, এওজবালিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. হানিফকে গুলি করে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে হত্যা করা হয়েছে।’

ad

পাঠকের মতামত