237244

দুর্গাপুরে আওয়ামী লীগ অফিসে হামলা

নেত্রকোনা দুর্গাপুরে আওয়ামী লীগ অফিসে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। সোমবার রাতে উপজেলার মাকরাইল বাজারের স্থানীয় আওয়ামী লীগ অফিসে ককটেল বিস্ফোরণ করে হামলা চালানো হয়। এ ঘটনায় ৫ জন আহত হয়। আহতদের দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।আহতরা হলেন, মাকরাইল গ্রামের শাহজাহান (৩৫), হারুন মিয়া (৩০), স্থানীয় ইউপি মেম্বার কিতাব আলী (৪৮), রফিকুল ইসলাম (৩৭)সহ ৫ জন।এ ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবু চান ও স্থানীয় বিএনপি নেতা মুজিবুর রহমান।

স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা জানায়, সোমবার রাতে আওয়ামী লীগ অফিসে নেতাকর্মীরা নির্বাচনী আলোচনা করছিল। এসময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে অফিসের ভেতরে থাকা চেয়ার, টেবিল, টেলিভিশনসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে।পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ad

পাঠকের মতামত