237283

কয়েন নয়, টস হবে ব্যাট দিয়ে

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ান টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশের এই মৌসুমে দেখা যাবে ‘ব্যাট ফ্লিপের’ অভিনব এক টসের পদ্ধতি। যেখানে দেখা যাবে, টস করার জন্য দুই অধিনায়ক এবং ম্যাচ রেফারি মাঠে উপস্থিত হবেন। এক অধিনায়কের হাতে টসের মুদ্রার পরিবর্তে থাকবে ব্যাট! মুদ্রার মতো সেই ব্যাট শূন্যে উড়িয়ে দিয়েই নির্ধারণ করা হবে কে করবে ব্যাটিং আর কে পাবে ফিল্ডিং!পাড়ার মাঠে কিংবা গ্রামগঞ্জে ক্রিকেট খেলা শুরুর আগে কয়েন না থাকলে টস করতে ঠিক এমনটাই ডাকা হয় দুই অধিনায়কের মধ্যে। যেকোনো একজন একটি ব্যাট উপরে ছুঁড়ে মারেন, অন্যজন ডাক দেন উঁচু বা নিচু। যার পক্ষে আসে ব্যাটের পতন, তিনিই জিতে যান টসে।

পাড়ার ক্রিকেটের মতোই যেকোন একজন অধিনায়ক আকাশে ছুঁড়ে মারবেন ক্রিকেট ব্যাট, অপরজন ডাক দেবেন ‘হিল অথবা ফ্ল্যাট’। এভাবেই নির্ধারিত হবে টসজয়ী। ক্রিকেট অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ প্রধান কিম ম্যাকোনি জানিয়েছেন এমন তথ্য।তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে আমার মনে হয় এটা অত্যন্ত তাৎপর্যনপূর্ণ একটি মুহূর্ত। এতেই প্রমাণিত হয় বিগ ব্যাশ অনন্য। আপনি কয়েন টসের কথা চিন্তা করেন, এটা কিন্তু সাধারণত বাচ্চারা করে না। তারা তাদের উঠানে কি করে? ব্যাট দিয়েই টসের কাজ সেরে ফেলে।বিগ ব্যাশে ব্যাট দিয়ে টস করার সিদ্ধান্ত বাস্তবায়িত হলে কয়েনের বদলের ব্যাটে টস করা প্রথম অধিনায়ক হবেন ক্রিস লিন। কারণ আসন্ন মৌসুমের উদ্বোধনী ম্যাচেই অ্যাডিলেড স্ট্রাইকারের মুখোমুখি হবে লিনের ব্রিসবেন হিট। যেখানে টস করবেন ক্রিস লিন।

ad

পাঠকের মতামত