237401

তারেকের অনুরোধেই নির্বাচন থেকে সরে যান খোকাপুত্র

সম্পর্ক নেই দাবি করলেও দণ্ডিত তারেক রহমানের মধ্যস্থতাতেই বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। শেষ মুহূর্তে ঢাকা-৬ আসন নিয়ে নতুন মিত্রের সঙ্গে টানাপোড়েন মেটাতেও ব্যক্তিগত উদ্যোগ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার অনুরোধে ভোটের লড়াই থেকে সরে যান খোকাপুত্র ইশরাক হোসেন।একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপিকে নিয়ে গেল জাতীয় ঐক্যফ্রন্ট। তারপরই দণ্ডিত তারেক রহমানের সঙ্গে ঐক্যফ্রন্ট নেতাদের সম্পর্ক নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় ওঠে।এ বিষয়ে সপ্তাহ খানেক পর মুখ খোলেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

তবে, সম্প্রতি আসন ভাগাভাগি নিয়ে বিএনপি ও ঐক্যফ্রন্টের মধ্যে টানাপোড়েন দেখা দেয়, যা ঢাকা-৬ আসন নিয়ে চরম পর্যায়ে পৌঁছায়। এই আসনে ধানের শীষের চূড়ান্ত টিকিট চান বিএনপি নেতা সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন এবং ড. কামালের দলের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী।বিএনপি আসনটিতে সাদেক হোসেন খোকার পুত্রকে মনোনয়ন দিতে চাইলেও বেঁকে বসে ঐক্যফ্রন্ট। পরিষ্কার জানিয়ে দেয়, এই আসন না ছাড়লে ভেঙ্গে যাবে ঐক্য। জটিল এই পরিস্থিতি সমাধানে লন্ডনে পলাতক তারেকের ওপর আস্থা রাখে দু’পক্ষই।

সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন জানান, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমার সঙ্গে কথা বলেছেন। তিনি আমাকে বৃহত্তর স্বার্থকে বেশি গুরুত্ব দিতে বলেছেন। আর বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করেই আমি আমার স্বার্থকে বিসর্জন দিলাম।’তবে আসন ভাগাভাগি নিয়ে তারেকের সঙ্গে আলোচনা সম্পর্কে জানেন না ঐক্যফ্রন্টের নেতা এবং গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী।এ বিষয়ে, গণফেরামের কার্যকরী সভপতি ও ঐক্যফ্রন্ট নেতা সুব্রত চৌধুরী বলেন, ‘এটি ইশরাক হোসেনের ব্যক্তিগত বক্তব্য এ বিষয়ে আমার কিছু জানা নেই। শুধু মাত্র ঐক্যের স্বার্থে, জাতির স্বার্থে, গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে এবার সকল সিদ্ধন্ত নেয়া হয়েছে।’শেষ মুহূর্তে ৩০টি আসনের জন্য বিএনপির সঙ্গে দরকষাকষি করে ১৯টি আসন পেয়ে ক্ষুদ্ধ ঐক্যফ্রন্টকে শান্ত করতেও ভূমিকা রাখেন তারেক। সূত্র: বাংলাদেশ জার্নাল

ad

পাঠকের মতামত