ইসিকে চিঠি দিয়ে খোকন : প্রশাসন ও সরকারি দল একাকার হয়ে গেছে
প্রচার-প্রচারণার প্রথম দিনের পরিস্থিতি দেখে মনে হচ্ছে পুলিশ, প্রশাসন ও সরকারি দল একাকার হয়ে গেছে- এমনই অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নোয়াখালী-১ আসনের প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।আজ মঙ্গলবার দুপুরে ইসিতে দলের পক্ষ থেকে অভিযোগের কয়েকটি চিঠি দিয়ে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন।তিনি বলেন, তার নির্বাচনী এলাকাতে পুলিশ আগ্রাসী হয়ে উঠেছে। বিনা কারণে পুলিশ বাড়িতে বাড়িতে তল্লাশী করছে। পাশাপাশি পুলিশ সারাদেশে গণগ্রেফতার অব্যাহত রেখেছে।সূত্র: নয়া দিগন্ত




