237502

আটকে গেলো ঢাকা-২০ আসনে বিএনপি প্রার্থীর ভোট

সংসদ নির্বাচনে ঢাকা-২০ আসনে বিএনপির প্রার্থী তমিজ উদ্দিনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশনের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট।মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।ওই আসনের আওয়ামী লীগের প্রার্থী বেনজীর আহমেদ এ রিট দায়ের করেন।রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যার্টনি জেনারেল মোতাহার হোসেন সাজু। রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক।আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন শাহ মঞ্জুরুল হক।

ডেপুটি অ্যার্টনি জেনারেল মোতাহার হোসেন সাজু বলেন, ধামরাই উপজেলা চেয়ারম্যানের পদ থেকে তমিজ উদ্দিনের পদত্যাগপত্র গ্রহণের আগেই তিনি মনোনয়নপত্র জমা দেন। রির্টার্নিং কর্মকর্তা ২ ডিসেম্বর তা বাতিল করেন। এর বিরুদ্ধে তিনি আপিল করলে ইসি ৬ ডিসেম্বর আপিল মঞ্জুর করে বৈধ প্রার্থী ঘোষণা করে।পরে এর বিরুদ্ধে রিট করেন বেনজীর আহমেদ।

ad

পাঠকের মতামত