236859

মঞ্চ থেকে নামার সময় মন্ত্রীকে থাপ্পড় দিল দলীয় কর্মী, এরপর… (ভিডিও)

পূর্বনির্ধারিত অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন মন্ত্রী। অনুষ্ঠান শেষে যখন তিনি মঞ্চ থেকে নামছিলেন তখন তাকে ধাক্কা মারে এক কর্মী। ওই কর্মী ধাক্কা মেরেই সময় না দিয়ে মন্ত্রীকে থাপ্পড় মারে।এরপর দলের নেতা-কর্মীরা ছুটে এসে ওই হামলাকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। আর অসুস্থ মন্ত্রী রামদাস অটওয়ালকে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। এ ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্রের অম্বরনাথে।আটক হামলাকারী ওই মন্ত্রীর দলেরই কর্মী প্রবীণ গোসাবির। তবে, কেন তিনি এ হামলা করেন তা জানা যায়নি।পুলিশ জানিয়েছে, নিজ দলের কর্মী হয়েও কী উদ্দেশ্যে মন্ত্রীর ওপর হামলা চালালেন, সে বিষয়ে এখনো জানা যায়নি। তবে জিজ্ঞাসাবাদ চলছে।

ad

পাঠকের মতামত