236376

নাজমুল হুদার মনোনয়ন বৈধ ঘোষণা

মনোনয়ন ফিরে পেলেন ব্যারিস্টার নাজমুল হুদা। এর আগে তার মনোনয়ন বাতিল করেছিল নির্বাচন কমিশন। পরবর্তীতে আপিল করেছিলেন তিনি।নাজমুল হুদা আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়নপত্র নিয়েছিলেন। যদিও পরবর্তীতে নির্বাচন কমিশনে যে মনোনয়নপত্র তিনি দাখিল করেছেন, তাতে কোনো দলের নাম কিংবা স্বতন্ত্র প্রার্থী, কোনোটাই উল্লেখ করেননি। রিটার্নিং কর্মকর্তা এজন্যই তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন। ব্যারিস্টার নাজমুল হুদা ঢাকা-১৭ আসন থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র দাখিল করেন।

বিএনপি-জামায়াত জোট সরকারের মন্ত্রী নাজমুল হুদা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন। পরে বিএনপি থেকে বেরিয়ে তিনি প্রথমে বিএনএফ গঠন করেন, ওই দলের কর্তৃত্ব হারানোর পর তিনি গঠন করেন তৃণমূল বিএনপি।

ad

পাঠকের মতামত