236385

খালেদা জিয়ার মনোনয়ন বৈধ করার পক্ষে রায় দেন মাহবুব তালুকদার

দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়ন বহাল রাখার পক্ষে রায় দিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তবে অন্য নির্বাচন কমিশনাররা মনোনয়নপত্র বাতিলের পক্ষে রায় দেওয়ায় তার প্রার্থীতা বাতিল হয়।শনিবার (৮ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনারসহ পাঁচজন কমিশনারের মধ্যে চারজন খালেদা জিয়ার মনোনয়ন বাতিলের পক্ষে রায় দেন। তবে, কমিশনার মাহবুব তালুকদার তিনটি মনোনয়নপত্রকেই বৈধ করার পক্ষে রায় দেন। ফলে পাঁচজনের মধ্যে চার-এক ভোটে খালেদা জিয়ার আপিল আবেদন খারিজ করা হয়।

আজ শনিবার দুপুরে নির্বাচন ভবনে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেছেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, মাহবুবউদ্দিন খোকনসহ আরও কয়েকজন আইনজীবী।খালেদা জিয়া ফেনী-১, বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র জমা দেন। কিন্তু তিন আসনের রিটার্নিং কর্মকর্তারা খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করে দেন। এর বিরুদ্ধে তাঁর পক্ষ থেকে নির্বাচন কমিশনে আপিল করা হয়। আজ দুপুরে কমিশনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানির একপর্যায়ে নির্বাচন কমিশন বলেন, এর ওপর আবার শুনানি হবে। এরপর সিদ্ধান্ত জানানো হবে।

আজ শনিবার বিকেল পাঁচটার পর শুনানি হয়। এরপরই খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়। ফলে দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া একাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে পারছেন না। সূত্র: বাংলাদেশ জার্নাল

ad

পাঠকের মতামত