236109

চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করছে বিএনপি

জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিজেদের জন্য ২০৬ আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২০ দল ও ঐক্যফ্রন্টকে ছেড়ে দেয়া হয়েছে ৯৪টি আসন। আগামীকাল শনিবার বিকেলে ২০ দলীয় জোট ও ঐক্যফ্রন্টের প্রার্থীদের তালিকা ঘোষণা করা হবে।শুক্রবার সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে এ ঘোষণা দেয়া হচ্ছে।এর আগে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজ রাত ৮টার পর আংশিক তালিকা ঘোষণা করা হবে।

তবে রাত সাড়ে ৮টায় বিএনপির চেয়ারারসনের মিড়িয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘আজকে বিএনপির চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে না। আগামীকাল শুক্রবার যেকোনও সময় ঘোষণা করা হতে পারে।’অন্যদিকে শুক্রবার সকালে জাতীয় ঐক্যফ্রন্টের ৩০০ আসনে প্রার্থী ঘোষণা স্থগিত করা হয়েছে।জাতীয় ঐক্যফ্রন্টের মিডিয়া কোঅর্ডিনেটর লতিফুল বারি হামিম বলেন, শুক্রবার বিকেলে প্রার্থী ঘোষণার কার্যক্রমটি আপাতত স্থগিত করা হয়েছে। প্রার্থীর নাম ঘোষণার তারিখ পরবর্তীতে সাংবাদিকদের জানিয়ে দেয়া হবে।

ad

পাঠকের মতামত