ঢাকা ১৭ আসনে আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী ফারুক
নিউজ ডেস্ক।। চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক অবশেষে ঢাকা ১৭ আসনে আওয়ামী লীগ থেকে আগামী নির্বাচনের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন । আজ সকালে এ বিষয়ে দলের পক্ষ থেকে তাকে নিশ্চিত করা হয়েছে বলে জানান তিনি। গাজীপুর-৫ (কালিগঞ্জ) আসন থেকে নায়ক ফারুক আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু সেই আসন থেকে দলের পক্ষে তাকে মনোনয়ন না দিয়ে ঢাকা-১৭ আসন থেকে আসন্ন জাতীয় নির্বাচনে যৌথভাবে লড়াইয়ের টিকেট পান।
ফারুককে দলীয় মনোনয়ন দিলেও পরে ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কাদেরকে মনোনয়ন দেয়া হয়। কেউ কেউ এই আসন থেকেও শেষ পর্যন্ত মনোনয়ন না পাওয়ার আশঙ্কা করছিলেন । তৈরি হয়েছিল জটিলতা। তবে সব আশঙ্কা দূর করে অবশেষে ঢাকা-১৭ আসন থেকে আওয়ামী লীগের পক্ষে লড়াইয়ের চূড়ান্ত মনোয়ন পেলেন ফারুক।




