গোপালগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণা
গোপালগঞ্জ প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনে সেলিমুজ্জামান সেলিমকে মনোনয়ন না দেওয়ায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা। এসময় বিএনপি প্রার্থী এফ ই শরফুজ্জামান জাহাঙ্গীরকে অবাঞ্ছিত ঘোষণা করে কুশপুত্তলিকা দাহ করেছে তারা।শুক্রবার বিকালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী হিসাবে এফ ই শরফুজ্জামান জাহাঙ্গীরের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ খবর এলাকায় ছড়িয়ে পড়েলে সেলিমুজ্জামান সেলিমকে প্রার্থী দেওয়ার দাবীতে বিভোক্ষ শুরু করে নেতাকর্মীরা।
পরে মুকসুদপুর বাসষ্ট্যাণ্ড এলাকায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মুকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম খান, সিনিয়র সহ-সভাপতি আবুল বাশার টুলটু, যুবদল সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মশিউর রহমান পিন্টু, ছাত্রদল সভাপতি কায়ুম মুন্সী বক্তব্য রাখেন।এসময় বক্তরা সেলিমুজ্জামান সেলিমকে প্রার্থী দেওয়ার দাবী জানিয়ে বিএনপি প্রার্থী এফ ই শরফুজ্জামান জাহাঙ্গীরকে অবাঞ্ছিত ঘোষণা করে। পরে এফ ই শরফুজ্জামান জাহাঙ্গীরের কুশপুত্তলিকা দাহ করে নেতাকর্মীরা।




