235215

ঠাকুরগাঁও কারাগারে হত্যা মামলার আসামির মৃত্যু (ভিডিও)

ঠাকুরগাঁও কারাগারে হত্যা মামলার আসামি (হাজতি) সিঁড়িতে পড়ে গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর খবর পাওয়া গেছে।কারাগার সূত্র জানায়, মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় আধুনিক সদর হাসপাতালে তার মৃত্যু হয়।নিহত ধর্ম নারায়ণ রায় (৫২) সদর উপজেলার জগন্নাথপুর কালীবাড়ি গ্রামের বাসিন্দা।কারাগারের জেলার সাখাওয়াৎ হোসেন জানান, ধর্ম নারায়ণ সিঁড়ি থেকে পড়ে অসুস্থ হন। তাৎক্ষণিক ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।জানা গেছে, জমিসংক্রান্ত বিরোধের জেরে এ বছর ২১ আগস্ট সকালে তার ভাইয়ের মেয়ে বনবাসীকে (৪৫) ধারালে অস্ত্র দিয়ে হত্যা করে। এ মামলার আসামি ধর্ম নারায়ণের স্ত্রী বাসন্তী। তবে বাসন্তী জামিনে রয়েছেন।জেল সুপার জাবেদ মেহেদী বলেন, লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ad

পাঠকের মতামত