234933

মনোনয়নপত্র বাতিল: আ.লীগের ৩, বিএনপির ১৪১ প্রার্থী

সারা দেশে আসন্ন একাদশ সংসদ নির্বাচনের আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) হিসাব অনুযায়ী, এবার সারা দেশে ৭৮৬ জনের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তারা। এর মধ্যে বিএনপির ১৪১ প্রার্থী এবং আওয়ামী লীগের ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে।জানা যায়, ৩০০ আসনে বিএনপির মোট ৬৯৬ প্রার্থী নির্ধারিত সময়ে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে বাছাইয়ে ১৪১ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। বর্তমানে বিএনপির ৫৫৫ প্রার্থী বৈধ হিসেবে রয়েছেন।

অপরদিকে আওয়ামী লীগের মোট ২৮১ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে ৩ জনের মনোনয়নপত্র বাছাইয়ে বাতিল করা হয়েছে। ফলে বর্তমানে দলটির বৈধ প্রার্থী রয়েছে ২৭৮ জন।গতকাল রবিবার (২ ডিসেম্বর) ছিল মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন। সারা দেশে দাখিল করা ৩ হাজার ৬৫টি মনোনয়নপত্র বাছাইয়ের পর ২ হাজার ২৭৯টি মনোনয়নপত্র বৈধ এবং ৭৮৬টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা।যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা সোমবার থেকে বুধবার (৩-৫ ডিসেম্বর) পর্যন্ত ইসির কাছে আপিল করতে পারবেন। ইসি আবদনের ওপর শুনানি করে পরবর্তী সিদ্ধান্ত জানাবে।

সেই অনুযায়ী, সোমবার প্রথম দিনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) প্রথম দিনে ৮২ জন আপিল করেছেন।এর আগে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, ‘রিটার্নিং কর্মকর্তার মনপুত না হলে সংক্ষুব্ধরা আপিল কর্তৃপক্ষের কাছে আপিল করতে পারবেন। সেখানেও যদি তিনি সন্তুষ্ট না হন তাহলে সংক্ষুব্ধ ব্যক্তি আদালতেও যেতে পারবেন।’তফিসল অনুযায়ী, একাদশ সংসদে ভোটগ্রহণ করা হবে ৩০ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ ১০ ডিসেম্বর। সূত্র: ব্রেকিংনিউজ

ad

পাঠকের মতামত