মাশরাফিকে অধিনায়ক করে টাইগারদের দল ঘোষণা
স্পোর্টস ডেস্ক: টেস্ট সিরিজ শেষ হতেই ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী রোববার উইন্ডিজের বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।তবে ওয়ানডে সিরিজেই নন, তার আগে একমাত্র প্রস্তুতি ম্যাচেও অধিনায়ক হিসেবে থাকছেন মাশরাফি। শুধু মাশরাফিই নয়, হাতের ইনজুরির কারণে এশিয়া কাপ চলা অবস্থায় দুবাই থেকে দেশে ফেরত আসা তামিম ইকবালও খেলবেন ওয়ানডে সিরিজে।
বাংলাদেশ ওয়ানডে দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন ,সাইফ উদ্দিন, আবু হায়দার রনি ও আরিফুল হক।উল্লেখ্য, আগামী রোববার সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর মঙ্গলবার দ্বিতীয় ম্যাচটিও একই ভেন্যুতে হবে। ১৪ ডিসেম্বর সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।




