234540

ঢাকা-১: কোনো প্রার্থী নেই বিএনপির

সেখানে ঢাকা-১ আসনে দাখিল করা বিএনপির দুই প্রার্থীর মনোনয়নই বাতিল ঘোষণা করা হয়েছে। তারা হলেন- ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আশফাক ও নবাবগঞ্জ উপজেলার চেয়ারম্যান ফাহিমা হোসাইন জুবলি। ফলে এই আসনটি নেই বিএনপির কোনো প্রার্থী।দলের প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল হতে পারে এমন ধারণা থেকে সিনিয়র কিছু নেতার আসন ছাড়া বাকি আসনগুলোতে দুই থেকে ছয়জন করে প্রার্থীকে মনোনয়নের চিঠি দিয়েছিল বিএনপি। কিন্তু সেই তরিকাও ব্যর্থ হয়েছে ঢাকা-১ আসনে।তবে এখানে আওয়ামী লীগের সালমান এফ রহমান ও স্বতন্ত্র প্রার্থী জাতীয় পার্টির নেতা ও বর্তমান এমপি সালমা ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

জানা গেছে, ঢাকা-১ আসনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার জন্য দলীয় ফরম সংগ্রহ করেছিলেন চারজন প্রার্থী। তারা হলেন- ব্যারিস্টার নাজমুল হুদার মেয়ে অন্তরা সেলিমা হুদা, নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি ফাহিমা হোসাইন জুবলী ও নাজমুল হুদার সাবেক প্রেস সেক্রেটারি তারেক হোসেন।এর মধ্যে থেকে গত ২১ নভেম্বর মনোনয়ন বোর্ডে সাক্ষাৎকার দেন তিনজন। এদের তিনজনকেই মনোনয়নপত্র জমার চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি। চিঠির তালিকায় ব্যারিস্টার নাজমুল হুদার মেয়ে অন্তরা সেলিমা হুদার নাম এক নম্বরে থাকলেও তিনি চিঠি পাননি। ২৭ ডিসেম্বর রাতে গুলশান কার্যালয় থেকে খন্দকার আবু আশফাক ও ফাহিমা হোসাইন জুবলীকে চিঠি দেওয়া হয়। কিন্তু অন্তরা হুদাকে ওইদিন চিঠি দেওয়া হয়নি। পরের দিন ২৮ নভেম্বর সকালে অন্তরা হুদার প্রতিনিধি দিনভর গুলশান কার্যালয়ে দেন দরবার করলেও ‘রহস্যজনক’ কারণে তাকে মনোনয়নের চিঠি দেওয়া হয়নি।

ad

পাঠকের মতামত