234627

এরশাদ কন্যার মনোনয়ন বাতিল

জাতীয়পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের পালিত কন্যা নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের স্বতন্ত্র প্রার্থী অনন্যা হুসেইন মৌসুমীসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রোববার নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা রাব্বী মিয়া প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করে মনোনয়নপত্রে ত্রুটি থাকার কারণে এগুলো বাতিল করেন।মৌসুমী ছাড়াও ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, বিএনএফ এর প্রার্থী সাহাবুদ্দিন ও গণফ্রন্টের প্রার্থী সিরাজুল হকের মনোনয়ন বাতিল করা হয়। এদিকে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী বর্তমান সাংসদ লিয়াকত হোসেন খোকা, স্বতন্ত্র প্রার্থী সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার, স্বতন্ত্র প্রার্থী মোশারফ হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা সানাউল্লাহ নূরী, সিপিবি প্রার্থী আব্দুস সালাম বাবুলসহ ১১ জন এর মনোনয়নপত্র বৈধ করা ঘোষণা করা হয়।

ad

পাঠকের মতামত