ময়মনসিংহে ১১ জনের মনোনয়নপত্র বাতিল
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ ২ (ফুলপুর-তারাকান্দা) আসনে ৩ জন, ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনে ৩ জন, ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া আসনে ১ জন, ময়মনসিংহ-৪ সদর আসনে ২ জন এবং ময়মনসিংহ-৭ আসনে ২ জনের মনোনয়ন বাতিল হয়েছে। রোববার মনোনয়ন যাচাই-বাছাই শেষে এ তথ্য জানানো হয়েছে।ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া আসনে দাখিলকৃত ৯ জনের মনোনয়ন যাচাই-বাছাই শেষে ঋণ খেলাপির দায়ে জেএসডি মনোনীত প্রার্থী আবু ইসহাক চৌধুরীর মনোনয়ন বাতিল হয়। এছাড়া তিনি হলফনামায় স্বাক্ষর করেননি বলে জানা গেছে।
ময়মনসিংহ -১০ গফরগাঁও আসনে ১১ জন প্রার্থীর মধ্যে ৩ জনের বাতিল হয়েছে। বাতিলরা হলেন, জাতীয় পার্টির কারী হাবিবুল্লাহ বেলালী, মো. মজিবুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ওবায়দুল্লা আনোয়ার বুলবুল।ময়মনসিংহ-২ আসনে বাতিল প্রার্থীরা হলেন, বিএনপির বিকল্প প্রার্থী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান অ্যাড. আবুল বাশার আকন্দ, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী অধ্যক্ষ এমদাদুল হক খান ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ।ময়মনসিংহ-৪ সদর আসনে বিএনপির কামরুল ইসলাম ওয়ালিদ ও বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী আবু সাইদ মুহিউদ্দিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনে ৯ জন প্রার্থীর মধ্যে ২ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এরা হলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক চেয়ারম্যান জয়নাল আবেদীন। উপজেলা চেয়ারম্যান হিসাবে তার পদত্যাগপত্র গ্রহণ না করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানা গেছে। বাতিল হওয়া অপর স্বতন্ত্র প্রার্থী আব্দুর রাজ্জাক রাজ।ময়মনসিংহের ১১টি আসন থেকে জমা পড়া মনোনয়নপত্রের যাচাই-বাছাইয়ের কাজ শেষ হয়েছে রোববার বিকাল ৫টায় । ময়মনসিংহ জেলা প্রশাসনের কনফারেন্স রুমে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাসসহ সহকারী রিটার্নিং কর্মকর্তাগণ মনোনয়নপত্র যাচাই বাছাই করেন।




