234639

শেখ হাসিনার পাশে থাকতে তরুণদের সাকিবের আহ্বান

স্পোর্টস ডেস্ক: সমৃদ্ধ আগামীর বাংলাদেশকে এগিয়ে নেয়ার জন্য তরুণদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকার আহ্বান জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের সবাইকে হারিয়ে দেশকে জেতানোর লড়াইয়ে আছেন। বাংলাদেশ এখন তার পরিবার। সবাইকে নিয়ে সবার ভালো থাকার জন্য কাজ করে যাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ভাবেই তরুণদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান।

পাঠকদের জন্য সাকিবের কথাগুলি তুলে ধরা হল…‘১৯৯৯ থেকে ২০০৪ আমরা ৭২টা ম্যাচের বেশির ভাগ ম্যাচে হেরেছিলাম। কিন্তু আমরা জিত্তে চেয়েছিলাম। কারণ এটা আমাদের কাছে কেবল খেলা নয় কারণ এটা দেশ। তাই আমরা ঘুরে দাঁড়াতে পেরেছিলাম। এখনো আমি যখন ক্রিজে গিয়ে দাঁড়ায়, আমার সাথে দাঁড়ায় বাংলাদেশ। আমি যখন শুরু করেছিলাম আমার বয়স ছিল ১৯। আর আজ তোমরা যারা তরুণ, আমি নিশ্চিত জানি- তাদের প্রত্যেকের নিজেদের মতো করে স্বপ্ন আছে। কিন্তু স্বপ্ন থাকলেই তো হয়না? ব্যক্তি স্বপ্নকে দেশের স্বপ্ন করতে হয়। এগিয়ে আসতে হয়, তৈরি করতে হয় নিজেদের। চিনে নিতে হয় সঠিক পথ। আমি কোন সুপারম্যান নয়। এদেশেরই একজন সাধারণ সন্তান। তোমরা যারা এখানে আছো, আমি জানি সবাই যার যার মতো আলাদা কিন্তু একটি বিষয়ে আমরা সবাই এক। সেটা হল আমাদের প্রাণের বাংলাদেশ। এদেশকে আমরা মা বলি। নিজের মাকে নিয়ে যেভাবে ভাবি এদেশকে নিয়ে কি আমরা সেভাবে ভাবি? অথচ দেশ আমাদের নিয়ে ভাবছে। নজর রাখছে ভাল মন্দ। অথচ তার ভাল থাকাই আমাদের ভাল থাকা। আর সবার ভাল থাকা মানেই দেশের ভাল থাকা। তাকে নিয়ে ভাবার সময় এসেছে আমাদের।

কারণ দেশ মানে আর কিছু নয়। তুমি আমি আমরা। এই আমরাই দেশ। সবাইকে ভাল রাখার এগিয়ে দেয়ার এক দূর্বার যাত্রায় এখন আমরা আছি। বিদ্যুতে, শিক্ষায়, স্বাস্থ্যে, খাদ্যে, নারীর ক্ষমতায়নে, সামাজিক ও মানব উন্নয়ন তো বটেই আবকাঠামো, যোগাযোগ আর ডিজিটাল অগ্রগতিতে বাংলাদেশ এখন বিশ্বের উদাহরণ হতে চলেছে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের সবাইকে হারিয়ে দেশকে জেতানোর লড়াইয়ে আছেন। বাংলাদেশ এখন তার পরিবার। সবাইকে নিয়ে সবার ভালোর জন্য কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তরুণদের নিয়ে। সবক্ষেত্রে সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গড়ার নীতি গ্রহণ করেছেন তিনি। সেখানে চাই তোমার সক্রিয় সমর্থন। এই অগ্রযাত্রা আরো এগিয়ে নিতে প্রয়োজন তোমাকে।আমার বিশ্বাস আমরা দাঁড়ালে হারবেনা বাংলাদেশ। কারণ তরুণরাই আগামীর বাংলাদেশ। এবার তোমার পালা।’

ad

পাঠকের মতামত