ম্যাচ সেরা মিরাজ, সিরিজ সেরা সাকিব
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টে বল হাতে আগুন ঝরিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মেহেদী হাসান মিরাজ। আর দুই টেস্টের সিরিজে সেরা হয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান।মিরাজ ঢাকা টেস্টের দুই ইনিংসে শিকার করেছেন ১২টি উইকেট। প্রথম ইনিংসে নিয়েছেন সাতটি উইকেট। ক্যারিয়ারের সেরা বোলিং করেছেন তিনি। আর দ্বিতীয় ইনিংসেও দাপট দেখিয়েছেন তিনি। শিকার করেছেন পাঁচটি উইকেট।ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইওয়াশ করা এই সিরিজের নেতৃত্ব দেয়া সাকিব হয়েছেন সিরিজ সেরা। তিনি ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই ভালো করেছেন। প্রথম ইনিংসে ব্যাট হাতে মারমুখী ছিলেন। ছয় বাউন্ডারিতে করেছেন ৮০ রান। আর বল হাতে টপ-অর্ডারে ধস নামিয়েছেন। শিকার করেছেন তিন উইকেট। আর দ্বিতীয় ইনিংসে ওপেনার ক্রেইগ ব্রেথওয়েটকে ফিরিয়ে ক্যারিবীয়দের দুর্বল করেন। দুই ইনিংসে মোট চারটি উইকেট শিকার করেন তিনি।




