234515

মাহী বি চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

বিকল্প ধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মুন্সিগঞ্জ-১ আসন থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।আজ রবিবার সকালে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সায়লা ফারজানা এই আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ থাকার ঘোষণা দেন।বিকল্পধারার সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর ছেলে মাহী বি চৌধুরী।জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাচাই-বাছাই শেষে মুন্সিগঞ্জ ১ (শ্রীনগর ও সিরাজদিখান) আসনের প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ও বাতিলের তালিকা প্রকাশ করা হয়।

ad

পাঠকের মতামত