বেবী নাজনীনের মনোনয়ন বৈধ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন যাছাই-বাছাইয়ে টিকে গেলেন ‘ব্লাক ডায়মন্ড’ খ্যাত কণ্ঠশিল্পী বেবী নাজনীন। তিনি নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন।
রবিবার (২ ডিসেম্বর) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং অফিসার ও নীলফামারীর জেলা প্রশাসক নাজিয়া শিরিন বেবী নাজনীনের মনোনয়ন বৈধতার ঘোষণা দেন।অন্যদিকে, নীলফামারী-৪ অসনে বিএনপির অপর প্রার্থী সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকার ভজের মনোনয়ন বাতিল করা হয়েছে। এর ফলে ধানের শীষে নির্বাচন করতে একধাপ এগিয়ে গেলেন বেবী নাজনীন।উল্লেখ্য, দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে জড়িত কণ্ঠশিল্পী বেবী নাজনীন দলটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।




