ছাগলের পেটে থেকে গরুর বাছুর!
ফুলবাড়িয়া উপজেলার নাওগাঁও শিবপুর গ্রামে ছাগলের পেট থেকে গরুর বাছুর সদৃশ্য একটি বাচ্চা জন্ম নিয়েছে। আজ রোববার দুপুরে শিবপুর গ্রামের শুকুর মাহমুদের ব্লাক বেঙ্গল ছাগলটি অদ্ভুদ এই বাচ্চাটির জন্ম দেয়। জন্মের আড়াই ঘণ্টা পর বাচ্চাটি মারা গেছে।ছাগলটির মালিক শুকুর মাহমুদ আমাদের সময়কে জানান, তার ছাগলটি এ নিয়ে চার বার বাচ্চা প্রসব করল। এবার প্রসবের পর প্রথম দুটি বাচ্চা সাধারণ হলেও তৃতীয়টি দেখতে অনেকটা গরুর ষাড় বাছুরের মতো হয়েছে। বাচ্চাটির শরীরে কোনো লোম নেই, একটি কান ও একটি বড় চোখ রয়েছে। মুখ, কান, লেজ ও চারটি পা ও খুর দেখতে অনেকটা গরুর এড়ে বাছুরের মতো। জন্মের আড়াই ঘণ্টা পর বাচ্চাটি মারা যায়।
ছাগলের পেট থেকে গরুর বাচ্চা হয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে এলাকার শত শত উৎসুক মানুষ সেটিকে দেখতে ভিড় জমায় তার বাড়িতে।এদিকে উপজেলা ভেটরিনারি সার্জন কনিকা সরকার আমাদের সময়কে জানান, হরমোনজনিত কারণে ব্লাক বেঙ্গল ছাগলটি গরুর বাছুরের মতো দেখতে বাচ্চা প্রসব করেছে। জেনেটিক সমস্যা হলে অন্য দুটি ছাগলের বাচ্চা সমস্যা হওয়ার সম্ভাবনা ছিল।




