গোলাম মাওলা রনির মনোনয়ন বাতিল
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিলকৃত হলফনামায় স্বাক্ষর না থাকায় পটুয়াখালী-৩ আসনে গোলাম মাওলা রনির মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।এর আগে সোমবার বিএনপিতে যোগ দিয়ে পটুয়াখালী-৩ আসন থেকে বিএনপির মনোনয়ন নেন তিনি। সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে তিনি দলটিতে যোগ দেন।পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে নৌকার টিকিট না পেয়ে তিনি বিএনপিতে যোগ দেন।গোলাম মাওলা রনি ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে পটুয়াখালী-৩ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু ২০১৪ সালে তাকে আর মনোনয়ন দেয়া হয়নি।
আরো পড়ুন………..যে কারণে হিরো আলমের মনোনয়ন বাতিল:একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে প্রার্থী হওয়া আলোচিত মডলে, অভিনেতা আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ রোববার তার মনোনয়নপত্র বাতিল করা হয় বলে নিশ্চিত করেছেন নন্দীগ্রাম উপজেলা নির্বাচন অফিসার আশরাফ হোসেন।হিরো আলমের মনোনয়ন অবৈধ ঘোষণার বিষয়ে আশরাফ হোসেন বলেন, ‘কেউ স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়ন নিলে তাকে তার নির্বাচনী এলাকার মোট ভোটারের ১ শতাংশের স্বাক্ষর লাগে। তবে হিরো আলম ভোটারদের স্বাক্ষর-সম্বলিত যে তালিকা জমা দিয়েছেন তা যাচাই করা দেখা গেছে,তিনি ভুয়া ভোটারদের তালিকা জমা দিয়েছেন।’
এর আগে গত বুধবার কর্মী-সমর্থকদের নিয়ে নন্দীগ্রাম উপজেলা পরিষদের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও শারমিন আখতারের কাছে নিজের মনোনয়নপত্র জমা দেন হিরো আলম।ইউটিউবে বিচিত্র অভিনয়,গান আর নাচ দেখিয়ে দেশব্যাপী আলোচনায় আসেন হিরো আলম।




