234486

ইমরান এইচ সরকারের মনোনয়ন বাতিল

কুড়িগ্রাম-৪ (রাজিবপুর, রৌমারী ও চিলমারী উপজেলা) আসনে স্বতন্ত্র প্রার্থী হতে আগ্রহী গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। রোববার সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন তার মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করেন।জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নির্বাচনে প্রার্থী হলে সংশ্লিষ্ট নির্বাচনী আসনের মোট ভোটারের ন্যূনতম ১% ভোটারের সমর্থন থাকতে হয়। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপ্রত্যাশী ইমরান এইচ সরকারের এ সম্পর্কিত তথ্যে ঘাটতি রয়েছে। তাই তার মনোনয়নপত্রটি বাতিল বলে ঘোষণা করা হয়ে।

এ ব্যাপারেগণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারকে বলেন, নির্বাচন প্রক্রিয়াকে জটিল করতেই আমিসহ কয়েকজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। আমি রিটার্নিং কর্মকর্তার এ সিদ্ধান্তের বিরেুদ্ধে আপিল করবো।

ad

পাঠকের মতামত