234200

মায়ের শেষকৃত্য শেষে ছেলের মৃত্যু!

মায়ের শেষকৃত্য সবে বাড়ি ফিরেছেন ছেলে। মাকে হারানোর কষ্টে ফের কাঁদতে শুরু করেন। এ সময় শরীরে শুরু হয় জ্বালা। মায়ের মৃত্যুর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ছেলেও।এই ঘটনা পশ্চিমবঙ্গে নদিয়া জেলার।মা ভালুয়া সবজি বিক্রি করতেন, আর কৃষ্ণ দিনমজুর খাটতেন। এইভাবেই তাদের দিন কাটত। বুধবার ভোরেও সবজি নিয়ে গিয়েছিলেন হাওড়ার হাটে। ফিরতে পারেননি, ট্রেনেই অসুস্থ হয়ে পড়েন ভালুয়া। হাসপাতালে ভর্তি করা হলেও তাকে বাঁচানো যায়নি বিষাক্ত মদের ছোবল থেকে। পরে মা ভালুয়ার মরদহে শশ্মানে দাহ শেষে বাড়ি ফিরেই মারা যান ছেলেও!

চিকিৎসকরা বলছেন, এই দু’জনের মৃত্যুর কারণ মদ। মায়ের মতো ছেলেও চুমুক দিয়েছিল বিষাক্ত মদের গ্লাসে। এরই প্রভাবে মায়ের মতো ছেলেও ঢলে পড়ে মৃত্যুর কোলে।মর্মান্তিক এ ঘটনায় গোটা নদিয়ায় নেমে এসেছে শোকের ছায়া।সূত্র: ওয়ান ইন্ডিয়া

ad

পাঠকের মতামত