234324

ব্যতিক্রমী সাহারা খাতুন!

রাজনীতিকে পেশা হিসাবে গ্রহণ করে বর্তমান সরকারের অনেক সংসদ সদস্য ও মন্ত্রীর আয়েই উল্লম্ফন হয়েছে। কিন্তু সকলের মাঝেও ব্যতিক্রমী সাবেক সরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। আইনজীবী হলেও আইন পেশা থেকে আয় নেই বর্তমান এ সংসদ সদস্যের। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামা থেকে এ তথ্য জানা গেছে।কৃষিখাত, বাড়ি/এপার্টমেন্ট/দোকান বা অন্যান্য ভাড়া, ব্যবসা, শেয়ার, সঞ্চয়পত্র/ব্যাংক আমানত ও চাকরি প্রযোজ্য নয় বলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় জানিয়েছে সাহারা খাতুন।কিন্তু আইন পেশা হলেও এ পেশা থেকে কোনো আয় নাই বলে জানিয়েছেন তিনি।তবে, পারিতোষিক খাত থেকে ৬ লাখ ৬০ হাজার টাকায় আয় দেখিয়েছেন এ সংসদ সদস্য।

যদিও দশম জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় বাড়ি/এপার্টমেন্ট/ দোকান বা অন্যান্য ভাড়া বাবদ বার্ষিক ১ লাখ ১২ হাজার টাকার আয় দেখিয়ে ছিলেন সাহারা খাতুন।এছাড়া মন্ত্রী হিসাবে ৬ লাখ ৩৭ হাজার ২০০ টাকা এবং ব্যাংক সুদ থেকে ২৮ হাজার ৯৮৪ টাকার আয় দেখিয়ে ছিলেন।একাদশ জাতীয় সংসদের হলফনামা অনুযায়ী, সাহারা খাতুনের নিকট ১০ লাখ ৮ হাজার ৬০২ টাকা রয়েছে। এছাড়া পূবালী ব্যাংকে রয়েছে ৭ লাখ ৭৮ হাজার ৭৭ টাকা ও ডাচ বাংলা ব্যাংকে রয়েছে ২৬ হাজার ৩০১ টাকা।৫ বছরের ব্যবধানে সাহারা খাতুনের স্বর্ণ ও অন্যান্যা মূল্যবান ধাতু ও পাথর নির্মিত অলঙ্কারাদি, ইলেকট্রনিক সামগ্রী ও আসবাবপত্রের কোনো পরিবর্তন আসেনি। সাবেক এই মন্ত্রীর ৫ তোলা স্বর্ণ রয়েছে, যার মূল্য ২ হাজার ৫০০ টাকা, ইলেকট্রনিক সামগ্রীর মূল্য ২ হাজার ৫০০ টাকা ও আসবাবপত্রের মূল্য ২ হাজার ৫০০ টাকা।

এদিকে, দশম সংসদ নির্বাচনের হলফনামায় ব্যক্তিগত ভাবে সাহারা খাতুনের কোনো কৃষি জমি, অকৃষি জমি, বাড়ি/এপার্টমেন্ট না থাকলেও পৈত্রিক সূত্রে ঢাকার তেজকুনীপাড়া ও মানিকদীতে জমি থাকার কথা উল্লেখ করেছেন। এছাড়াও যৌথ মালিকানায় ১.৬ বিঘা জায়গা থাকার কথা উল্লেখ করা হয়েছিল।কিন্তু একাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় যৌথ মালিকানায় থাকা ১.৬ বিঘা জমির পরিমাণ উল্লেখ করা না হলেও রাজউকের প্লট বরাদ্দের তথ্য তুলে ধরা হয়েছে।এর মধ্যে ৩৪ তেজকুনিপাড়ায় ১/১৮ অংশ, যার মূল্য ১ লাখ টাকা, ৩৬ তেজকুনিপাড়ায় ১/১৮ অংশ, যার মূল্য ৫০ হাজার টাকা ও শ্রীপুর, শৈলাট, গাজীপুর, মানিকদিতে ১/১৮ অংশ। যার মূল্য ২ হাজার ৫০০ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া রাজউকের প্লটের মূল্য উল্লেখ করা হয়েছে ৩৮ লাখ ১৬ হাজার ৪৪৬ টাকা।

ad

পাঠকের মতামত