প্রথম দিনেই সাড়া পাচ্ছে সিয়াম-পূজার ‘দহন’
চলতি বছরের অন্যতম আলোচিত ছবি তরুণ নির্মাতা রায়হান রাফি পরিচালিত ‘দহন’ ছবিটি। এই ছবির মাধ্যমেই দ্বিতীয় বারের মতো জুটি বেঁধেছেন সিয়াম ও পূজা। শুক্রবার (৩০ নভেম্বর) ছবিটি সারা দেশের অর্ধ শতাদিক হলে মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনেই বেশ সাড়া পাচ্ছে ‘দহন’।রাজধানীর বলকা সিনেমা হলের সকালের শো ছিল হাউজ ফুল। পাশাপাশি স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী সিনেমা হলসহ অন্যান্য হল গুলোর টিকিটও বিক্রি হয়েছে অগ্রিম।ছবিটি নিয়ে বেশ আশাবাদী চলচ্চিত্র অঙ্গনের অনেকেই। নায়ক ওমর সানি বলেন, ‘সিয়াম-পূজা জুটির প্রথম ছবি হিট। আর এই ছিবিটিও হিট হবে। আর এই জুটি সামনে অনেক দূর যাবে। হল মালিকদের কাছে আমার অনুরোধ আপনারা এক মাসের আগে হল থেকে এই ছবি নামাবেন না।’
সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে জাজ মাল্টিমিডিয়া প্রযোজনায় নির্মিত ছবিটিতে সিয়াম-পূজা ছাড়াও আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মম, সুষমা সরকার, রাজ রিপা, মুনিরা মিঠু, শিমুল খান প্রমুখ।




