‘তিনবার হেরেছি, শেষ বারের মতো সুযোগ দিন’
ইতিমধ্যে তিনবার সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচন করেছি, অল্প ভোটের ব্যবধানে হেরে গেছি। বিভিন্ন দলের নেতাদের সংসদ সদস্য নির্বাচিত করেছেন এবার আমাকে দল থেকে শেষ বারের মত মনোনয়ন দেওয়া হয়েছে-এবার আমকে শেষ বারের মতো সুযোগ দিন। কথাগুলো বলছিলেন ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুর রহমান।শুক্রবার ঠাকুরগাও-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুর রহমান মনোনয়ন পত্র দাখিলের পূর্ব মহুর্তে তার ব্যক্তিগত রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত মিলাদ মাহফিলে উপস্থিত জনতার উদ্যোশে তিনি এসব কথা বলেন।
বিএনপি প্রার্থী জাহিদুর রহমান বলেন, আমাকে আপনাদের সাথে যদি রাখতে চান তাহলে এবার শেষ বারের মতো আমাকে ভোট দিয়ে নিবার্চিত করুন।এসময় তিনি তার দলের নেতাদের উদ্দেশ্যে বলেন, আমার ব্যক্তি জাহিদুরের জন্য নয়, বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য নির্বাচনে মনে প্রাণে ঝাপিয়ে পড়ুন। আমাকে নয় বেগম খালেদা জিয়াকে নিবার্চিত করুন। আপনারা প্রত্যকটা কর্মি খালেদা জিয়ার পরীক্ষিত সৈনিক হয়ে কাজ করবেন। কোন ক্ষোভ অভিমান করা চলবে না।সব মান অভিমান ভুলে জনগণের দুয়ারে দুয়ারে পৌছান বার্তা দেন বেগম খালেদা জিয়ার। তাদের বুঝান। মামলা হামলা অনিয়ম দূর্ণীতিতে দেশ ছেয়ে গেছে, দেশে কারো নিরাপত্তা নেই। বির্পযস্ত দেশকে রক্ষা করতে ভোট বিপ্লবের কোন বিকল্প নেই।এ সময় উপস্থিত ছিলেন, পীরগঞ্জ উপজেলা বিএনপির সম্পাদক ও চেয়ারম্যান জিয়াউর রহমান, রানীশংকৈল উপজেলা বিএনপির সভাপতি ও চেয়ারম্যান আইনুল হক, সাধারণ সম্পাদক আতাউর রহমান, মহিলা দলের উপজেলা সভাপতি মনিরা বিশ্বাস মনি, উপজেলা যুবদলের সম্পাদক মুনতাসির আল মামুন মিঠু, উপজেলা ছাত্রদলের সভাপতি এম আর বকুল মজুমদার, সম্পাদক আওলাদ হোসেন, পীরগঞ্জ উপজেলা ছাত্রদলের সেলিম রেজা প্রমুখ




