মান্না বললেন ‘বিপ্লব ঘটবে’
নির্বাচনে জিততে হলে শক্ত অবস্থানে থেকে নেতা-কর্মীদের লড়াই করার আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আদর্শ নাগরিক আন্দোলন আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।নির্বাচনে জিততে হলে লড়াইয়ের কোনো বিকল্প নেই জানিয়ে মান্না বলেন, ‘আর কোনো হতাশা কিংবা ভয়ের চাষ নয়। আরও ২১ দিন সময় আছে ভোটের। ২১ দিন পরেই দেশে বিপ্লব ঘটাতে হবে।’আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অবলীলায় মিথ্যা কথা বলার যোগ্যতা রাখেন। যার কোনও তুলনা নেই বলেও মনে করেন মাহমুদুর রহমান মান্না। ৩০ ডিসেম্বরের আগে লেভেল প্লেয়িং ফ্লিডেরও কোনো সম্ভাবনা নেই বলে জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমদ বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্ট জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে চায়।’মওদুদ আহমদ আরো বলেন, ‘আগামী নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নেয়া হয়েছে। সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরিতে নির্বাচন কমিশন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।’তিনিও মান্নার শুরে বলেন, এখন পর্যন্ত দেশে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। এ সময় তিনি আন্দোলনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি করা হবে বলেও হুঁশিয়ারি দেন।আগামী নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়া হয়েছে বলেও জানান বিএনপির এ নেতা।এর আগে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবীর রিজভী প্রশ্ন তোলেন- নির্বাচন কমিশনে চিঠি দেয়ার পরও কেন এখনো বির্তকিত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করা হয়নি?
গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাবেক সামরিক কর্মকর্তাদের বৈঠকের সমালোচনা করে এ ব্যাপারে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন রিজভী।




