233995

তরুণকে যৌন হেনস্তা: তরুণী কারাগারে

মেয়েটির বয়স ২২, ছেলেটির ১৭। বছর খানেক আগে বিয়ে করে তারা। দুজনের একটি পাঁচ মাসের কন্যাসন্তানও রয়েছে। কিন্তু ছেলেটির পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ।নাবালককে বিয়ে করায় তার বিরুদ্ধে অপহরণ ও যৌন হেনস্থার অভিযোগ আনা হয়েছে। যদিও গত বছর ডিসেম্বর মাসে ওই তরুণীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই নাবালকের মা, তবে চলতি মাসের প্রথম দিকে তাকে গ্রেফতার করে পুলিশ।মুম্বাইয়ের বাইকুল্লা জেলে তার সঙ্গে শিশুকন্য়াকে রাখার ছাড়পত্র দেয় আদালত। ওই কিশোরের মায়ের অভিযোগ যে মেয়েটি এর আগে দু-বার বিয়ে ও ডিভোর্স করেছে। তার সঙ্গে সম্পর্ক স্থাপনের পরেই তার নাবালক ছেলে পরিবারের সঙ্গে খারাপ ব্যবহার করা শুরু করে বলেও অভিযোগ করেছেন তিনি।

এই বক্তব্যকেই হাতিয়ার করে আদালতে জামিনের আবেদন করেছেন তরুণী। তার প্রশ্ন, যদি ওই কিশোরের দিদির বয়স ১৮ বছর হয়, তবে তার ছোট ভাইয়ের বয়স কী ভাবে ১৭ বছর আট মাস হতে পারে? তাদের মধ্যে সহমতের দ্বারাই সম্পর্ক গড়ে ওঠে বলে দাবি করেছেন তিনি।

ad

পাঠকের মতামত