233683

সুসংবাদ পেলেন আশরাফুল

স্পোর্টস ডেস্ক: নিষেধাজ্ঞা থেকে ফেরার পর দল পাচ্ছিলেন না বাংলাদেশের এক সময়ের তারকা ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল। অবশেষে আশরাফুলকে বিসিএলের ফ্র্যাঞ্চাইজি ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল।বিসিএলের সপ্তম আসরে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের হয়ে খেলবেন বিশ্বের কনিষ্ঠ সেঞ্চুরিয়ান আশরাফুল। তৃতীয় রাউন্ডে দলের সঙ্গে যোগ দেবেন ডানহাতি এই ব্যাটসম্যান। গত আসরেও পূর্বাঞ্চলের হয়ে খেলেছিলেন আশরাফুল। চলতি আসরের শুরুতে তাকে ‘রিটেইন’ করেনি পূর্বাঞ্চল। প্লেয়ার ড্রাফটে অন্য তিন ফ্র্যাঞ্চাইজিও তার প্রতি আগ্রহ দেখায়নি।

সবশেষ ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগে ব্যাট হাতে ভালো পারফর্ম করতে পারেননি আশরাফুল। ঢাকা মেট্রোর হয়ে ছয় ম্যাচে ৯ ইনিংসে তার ব্যাট থেকে আসে মাত্র ২৫৩ রান। যেখানে তার সর্বোচ্চ ইনিংস ছিল ৫৩ রানের। দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস ৪৯ রানের। বল হাতে নেন ৭ উইকেট।

ad

পাঠকের মতামত