ব্রাহ্মণবাড়িয়ায় মনোনয়নপত্র জমা দিলেন যারা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার (২৮ নভেম্বর) জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলার কাছে এবং বিভিন্ন উপজেলায় সহকারী রিটার্নিং অফিসারদের কাছে এসব মনোনয়নপত্র জমা দেন তারা।ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে ৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন (বাংলাদেশ আওয়ামী লীগ), মো. মঞ্জু মিয়া (বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ), মো. ফায়েজুল হক (জাতীয় পার্টি-বি জে পি), এস এ কে একরামুজ্জামান (বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি), মো. ইসলাম উদ্দিন (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট), সৈয়দ নজরুল ইসলাম (স্বতন্ত্র)।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২৭ জন। তারা হলেন, ব্যারিস্টার রুমিন ফারহানা (বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি), আক্তার হোসেন (বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি), আবদুস সাত্তার ভূঞা (বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি), জহিরুল ইসলাম জুয়েল (জাকের পার্টি), তৈমুর রেজা মো. শাহজাদ (জাতীয় সমাজতান্ত্রিক দল), মো. জামিনুল হক বকুল (জাতীয় পার্টি- জেপি), মো. রেজাউল ইসলাম ভূঞা (জাতীয় পার্টি), মো. মুখলেছুর রহমান (স্বতন্ত্র), মো. আহসান উদ্দিন খান (বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি), মো. গিয়াস উদ্দিন (স্বতন্ত্র), শেখ মো. শামীম মিয়া (বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি), মো. ঈসা খান (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি), মো. মহিউদ্দিন মোল্লা (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট), শাহ মফিজ (গণফোরাম), মো. আনিছুর রহমান (স্বতন্ত্র), আবু আসিফ আহমেদ (বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি), মো. শাহজাহান আলম সাজু (স্বতন্ত্র), মো. মঈনউদ্দিন (স্বতন্ত্র), মো. ছফিউল্লাহ (হুমায়ুন মিয়া) (স্বতন্ত্র), অ্যাডভোকেট মো. জিয়াউল হক মৃধা (স্বতন্ত্র), মো. আশরাফ উদ্দিন (স্বতন্ত্র), সৈয়দ তানবীর হোসেন (স্বতন্ত্র), মো. মোবারক হোসেন (বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি), এস এন তরুন দে (বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি), মো. আনোয়ার হোসেন (বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি), মো. জুনায়েদ আল হাবীব (জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশ), মো. জাকির হোসেন (ইসলামী আন্দোলন বাংলাদেশ),
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৬ জন। তারা হলেন, আবদুল্লাহ আল হেলাল (জাতীয় পার্টি), সৈয়দ আনোয়ার আহমেদ লিটন (ইসলামী আন্দোলন বাংলাদেশ), জামাল রানা (স্বতন্ত্র), তারিকুর রৌফ (গণফোরাম), মাওলানা মুজিবুর রহমান হামিদী, (বাংলাদেশ খেলাফত আন্দোলন), মো. বশির উল্লাহ জুরু (স্বতন্ত্র), মো. তৌফিকুল ইসলাম (বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি), মো. খালেদ হোসেন মাহবুব (বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি), মো. ওমর ইউসুফ খান (স্বতন্ত্র), মো. সেলিম কবির (জাকের পার্টি), মো. মাঈন উদ্দিন(স্বতন্ত্র), মো. আবু হানিফ (স্বতন্ত্র), মো. জুনায়েদ আল হাবীব (জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ), র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী (বাংলাদেশ আওয়ামী লীগ), সৈয়দ মাহমুদুল হক আক্কাছ (বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ), শাহরিয়ার মো. ফিরোজ (স্বতন্ত্র),
ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১০জন। তারা হলেন- আহমদ শাহ মোর্শেদ শাহীন (স্বতন্ত্র),ফেরদুছ আক্তার (স্বতন্ত্র), মুশফিকুর রহমান (বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি), মো. সেলিম (বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি), নাছির উদ্দিন হাজারী (বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি), মো. মুসলিম উদ্দিন (বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি), মো. দেলোয়ার হোসেন (ন্যাশনাল পিপলস পার্টি), মো. জসিম (ইসলামী আন্দোলন বাংলাদেশ), আনিসুল হক (বাংলাদেশ আওয়ামী লীগ), তসরেক আহম্মেদ আদেল।
ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৫ জন। তারা হলেন, মো. মামুনুর রশিদ (জাতীয় পার্টি), একে এম মমিনুল হক সাঈদ (বাংলাদেশ আওয়ামী লীগ), নজরুল ইসলাম ভূইয়া (স্বতন্ত্র), মো. রশিদ উল্লাহ (জাকের পার্টি), শাহ জিকরুল আহমেদ (জাতীয় সমাজতান্ত্রিক দল, জাসদ), মো. মেহেদী হাসান (ইসলামী ঐক্যজোট), একে এম আশরাফুল আলম (বাংলাদেশ মুসলিম লীগ), মো. ওসমান গনি রাসেল (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. শাহীন খান (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি), কাজী নাজমুল হোসেন (বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি), মোহাম্মদ এবাদুল করিম (বাংলাদেশ আওয়ামী লীগ), তকদির হোসেন মো. জসীম (বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি), মো. সায়েদুল হক সাঈদ (স্বতন্ত্র), মো. সালাহ উদ্দিন ভূইয়া (বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি), মো. তানভীর মনিরুল ইসলাম (বিকল্পধারা বাংলাদেশ)।
ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১০ জন। তারা হলেন, এ বি তাজুল ইসলাম (বাংলাদেশ আওয়ামী লীগ),আব্দুল খালেক (বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি), মো. মেহেদী হাছান (বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি), মো. জিয়া উদ্দিন (বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি), রফিকুল ইসলাম সিকদার (বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি), জেসমীন নুর বেবী (জাতীয় পার্টি), সৈয়দ মো. জামাল (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি), মো. রেজুয়ান ইসলাম খান (ইসলামী আন্দোলন বাংলাদেশ), কে. এম. জাবির (জাতীয় সমাজতান্ত্রিক দল), মো. কবির হোসেন (স্বতন্ত্র)।




