233790

জনতার কান্না দেখে কাঁদলেন এমপি অাবুল কালাম আজাদ

আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে শূন্য হাতে এলাকায় ফিরেছেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের বর্তমান সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ। এলাকায় পৌঁছার খবরে মহাসড়কে ঢল নামে জনতার। এসময় আবুল কালাম আজাদ মনোনয়ন না পাওয়ার বেদনায় কেঁদে ফেলেন তারা। শুরু হয় শোকের মাতম।ঢাকা থেকে সড়ক পথে বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে গোবিন্দগঞ্জে পৌঁছেন এমপি আবুল কালাম আজাদ। তার যাওয়ার খবরে দুপুর থেকেই দলীয় নেতাকর্মী ছাড়াও হাজার হাজার নারী-পুরুষ দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় অপেক্ষা করতে থাকেন। এমপি আবুল কালাম আজাদ গাড়ি থেকে নামার পরই মানুষের জনস্রোত দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন। এক পর্যায়ে তিনি নেতাকর্মী ও সাধারণ মানুষকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন।

দক্ষিণ বাসস্ট্যান্ড থেকে হাজার-হাজার নেতাকর্মীদের সঙ্গে কাঁদতে কাঁদতে পায়ে হেঁটে উপজেলা পরিষদের সামনে পৌঁছান আবুল কালাম আজাদ। এসময় ‘কালাম ভাই হারেননি, কালাম ভাইয়ের মাটি গোবিন্দগঞ্জের ঘাঁটি, কালাম ভাই আছেন, কালাম ভাই থাকবেন, কেন্দ্রীয় নেতারা কে কি করলেন জানতে চাই?’ এমন স্লোগান দেয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।পরে নিজ বাসার সামনে তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে কথা বলতে গিয়ে কিছু সময়ের জন্য আবারও কান্নায় ভেঙে পড়েন।

আবেগাপ্লুত আবুল কালাম আজাদ বলেন, জনপ্রিয়তা আর যোগ্যতা থাকার পরেও দল তাকে মনোনয়ন দেয়নি। দল যোগ্য মনে করে একজনকেই মনোনয়ন দিয়েছেন। দল ও নেত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রেখেই সিদ্ধান্ত মেনে নিয়েছেন। তাই কষ্ট ভুলে নৌকার পক্ষে সবাইকে কাজ করতে হবে।উল্লেখ্য, আবুল কালাম আজাদ বর্তমানে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি। এছাড়া তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য। এর আগে তিনি ইউপি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র হিসেবেও নির্বাচিত হয়েছিলেন।

ad

পাঠকের মতামত