233410

মনোনয়নপত্র জমা দিতে গিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে আহত ২০

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২০ জন। এই ঘটনায় উভয় পক্ষের ১০ জনকে আটক করেছে পুলিশ।টংগিবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আওলাদ হোসেন জানান, বুধবার দুপুরে মুন্সীগঞ্জ দুই আসনে বিএনপির মনোনীত প্রার্থী মিজানুর রহমান সিনহা এবং অ্যাড. আব্দুস সালাম আজাদের মনোনয়নপত্র জমা দিতে এলে দুই পক্ষের নেতা কর্মীদের মাঝে সংঘর্ষ বাধে।এই ঘটনায় পথচারি শিশু এবং দুই পুলিশ সদস্যসহ ২০ জন আহত হয়েছে। জনকে আটক করেছে পুলিশ। সংশ্লিষ্ট সার্কেল এস পি আসাদুজ্জাম জানান, এই ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে।

ad

পাঠকের মতামত