233398

সরে দাঁড়ালেন ‘অভিমানী’ আলাল

‘প্রত্যাশিত আসন না পেয়ে’ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। বুধবার বিকেলে তিনি নিজেই সাংবাদিকদের এ তথ্য জানান।মোয়াজ্জেম হোসেন আলাল জানান, তিনি এবারের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না।এর আগে, বরিশাল-৫ (সদর) থেকে বিএনপি থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছিলেন আলাল। কিন্তু দলের পক্ষ থেকে এই আসনে সাবেক সংসদ সদস্য এবং বরিশাল সিটির সাবেক মেয়র মজিবর রহমান সরোয়ারকে মনোনয়ন দেওয়া হয়েছে। অন্যদিকে আলালকে বরিশাল-২ আসনের টিকিট দেওয়া হয়েছে।

সম্প্রতি মনোনয়ন নিয়ে মজিবর রহমান সরোয়ার ও মোয়াজ্জেম হোসেন আলালের লড়াইটা প্রকাশ্য রূপ পায়। এই দু’জনই বিএনপির যুগ্ম মহাসচিব। এ দু’জনের রাজনৈতিক বৈরিতাও বহু পুরোনো।কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর বরিশাল রাজনীতিতে দুই মেরু ছিল। যার একটির নেতৃত্বে ছিলেন সরোয়ার অন্যটির নেতৃত্বে ছিলেন আলাল। ওই সময় এই দু’জনের মুখ দেখাদেখিও বন্ধ ছিল।পরে দলের হাইকমান্ড মোয়াজ্জেম হোসেন আলালকে কেন্দ্রের রাজনীতিতে ব্যস্ত রাখেন। এরপর থেকে বরিশালের রাজনীতিতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আসছেন সরোয়ার।

ad

পাঠকের মতামত