233382

সরকারি পাজেরো গাড়িতে ১১০ কেজি গাঁজা!

মুন্সীগঞ্জ প্রতিনিধি: ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে একটি পাজেরো গাড়ি থেকে ১১০ কেজি গাজা উদ্ধার করেছে পুলিশ। গাড়িটি পুলিশ থামাতে বলার পর তা ফেলে ফেলে পালিয়ে যায় চালক।ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাবিবুর রহমান জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়‌কের বালুয়াকা‌ন্দির আল কুতু‌বিয়া হো‌টে‌লের সাম‌নে পা‌জে‌রো গাড়ি থেকে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়। প্রথমে গাড়ি তল্লাশির জন্য সিগন্যাল দেওয়া হয় গাড়িটিকে। এসময় একটি সাইডের দরজা খুলে চালক পালিয়ে যায়।

এরপর গাড়ির ভেতর থেকে ১১০ কেজি গাঁজা জব্দ করা হয়।হাবিবুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে গাড়িটি সরকারি ও কোনো সচিবের। গাড়ির ভেতর কোনো কাগজপত্র পাওয়া যায়নি। ফলে এর মালিক কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তাৎক্ষণিকভাবে তা জানা সম্ভব হয়নি।বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

ad

পাঠকের মতামত