233303

ব্যর্থতার দায় নিলেন আমির খান

বিনোদন ডেস্ক: চলতি বছর মুক্তিপ্রাপ্ত আমির খান ও অমিতাভ বচ্চন অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘থাগস অব হিন্দুস্তান’ নিয়ে অনেক প্রত্যাশায় ছিলেন দর্শক। কিন্তু মুক্তির পর দর্শক-সমালোচকের মন কাড়তে ব্যর্থ হয় সিনেমাটি। ফলে বক্স অফিসেও মুখ থুবড়ে পড়ে এটি।

গতকাল মঙ্গলবার একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আমির খান। সেখানে থাগস অব হিন্দুস্তান নিয়ে প্রশ্ন করা হলে ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে এ অভিনেতা বলেন,‘আমরা চেষ্টা করেছি কিন্তু যা করতে চেয়েছি পারিনি, আমি এর দায় নিচ্ছি। ছবিটি হয়তো কারো ভালো লেগেছে আবার কারো খারাপ। তবে মন্দ লাগার সংখ্যাটাই ভারি।’ আর এ জন্যই নিজেকে অপরাধী ভাবছেন এই বলিউড তারকা।

অমিতাভ বচ্চন,আমির খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ছবিটি মুক্তির প্রথম দিনে রেকর্ড ৫২ কোটি ২৫ লাখ রুপি ঘরে তুললেও পরের দিন থেকেই মুখ থুবড়ে পড়ে।৩০০ কোটি রুপিতে তৈরি পরিচালক বিজয় কৃষ্ণ আচার্যের ছবিটি এখন পর্যন্ত ফেরত পেয়েছে ২৫৮ কোটি। সিনেমাটির এমন ব্যর্থতার দায় নিজের উপর নিয়েছেন আমির খান।

ad

পাঠকের মতামত